বৃহস্পতিবার দুপুরে মালিবাগ সিআইডি কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা জানান অতিরিক্ত ডিআইজি ইমাম হোসেন।
ইমাম হোসেন জানান, বুধবার দুপুরে যাত্রাবাড়ী থানার মীরহাজিরবাগ এলাকা থেকে রাশেদুলকে আটক করা হয়। তিনি তার নিজ নামে হাইকোর্টের বেঞ্চ অফিসারের ভিজিটিং কার্ড ছাপিয়ে ঐ মীরহাজিরবাগ এলাকায় অফিস ভাড়া করে দীর্ঘদিন ধরে প্রতারণা করে আসছিলেন। এছাড়াও তিনি কখনো নিজেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, কখনো খুলনা ল’ কলেজের সাবেক ভিপি বলে পরিচয় দিয়ে এলাকায় প্রভাব বিস্তার করতেন।
.png)
অতিরিক্ত ডিআইজি আরো জানান, হাইকোর্টের বেঞ্চ অফিসার হিসেবে সরকারি উচ্চ পর্যায়ের বিভিন্ন অফিসারের সঙ্গে তার পরিচয় রয়েছে বলে মিথ্যা আশ্বাস দিয়ে জাতীয় গোয়েন্দা সংস্থাসহ (এনএসআই) বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি, আসামিদের জামিন, খালাস করানোসহ আদালতের যাবতীয় কাজে পারদর্শী হিসেবে বিভিন্ন লোকজনের কাছ থেকে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নেন।
সিআইডির এ কর্মকর্তা জানান, রাশেদুল বন্দুক লাইসেন্স করিয়ে, পাওনাদারের টাকা উদ্ধার করে দেওয়াসহ নানা কাজের বিনিময়ে কমিশন হিসেবে টাকা নিতো।