ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

অনলাইনে পণ্য বিক্রির কথা বলে টাকা আত্মসাৎ, প্রতারক আটক

রংপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৩:৫৬, ১৫ মে ২০২১
অনলাইনে পণ্য বিক্রির কথা বলে টাকা আত্মসাৎ, প্রতারক আটক
আটককৃত প্রতারক জাহিদ হাসনাত সজীব

অনলাইনে পণ্য বিক্রর কথা বলে ক্রেতাদের কাছ থেকে কয়েক লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে জাহিদ হাসনাত সজীব নামে প্রতারককে আটক করেছে র‌্যাব।

শুক্রবার র‌্যাব-১৩ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে নগরীর ধাপ এলাকা থেকে তাকে আটক করে। জাহিদ হাসনাত সজীব রাজশাহীর বাসিন্দা।

শনিবার দুপুরে র‌্যাব-১৩ এর মিডিয়া অফিসার এএসপি সামুয়েল সাংমা জানান, জাহিদ হাসনাত সজীব সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে অনলাইনে পণ্য বিক্রির আশ্বাস দিয়ে গ্রাহকের পাঠানো অগ্রিম টাকা আত্মসাৎ করতেন।

Advertisement

প্রতারিত ক্রেতারা অভিযোগ দেয়ার পর র‌্যাব তাকে আটক করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত সজীব অনলাইনে পণ্য বিক্রির প্রলোভন দেখিয়ে প্রতারণার মাধ্যমে অর্থ হাতিয়ে নেয়ার বিষয়টি স্বীকার করেছেন। তার বিরুদ্ধে মহানগর কোতোয়ালি থানায় একটি মামলা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!