ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ডিআইজি পরিচয়ে এসপিকে ফোন, আরো এক প্রতারক আটক

ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৫২, ২৭ অক্টোবর ২০২১
ডিআইজি পরিচয়ে এসপিকে ফোন, আরো এক প্রতারক আটক
আটককৃত প্রতারক কামরুল হাসান

ময়মনসিংহে কনস্টেবল পদে চাকরি পাইয়ে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে কামরুল হাসান নামে এক ব্যক্তিকে আটক করেছে ডিবি পুলিশ। পুলিশ সুপারকে কল করে ডিআইজি পরিচয় দিয়ে ধরা পড়েন তিনি।

মঙ্গলবার রাতে ভালুকা উপজেলা থেকে তাকে আটক করা হয়। আটককৃত কামরুল ফুলপুর উপজেলার বাঁশাটি গ্রামের গোলাম রব্বানীর ছেলে।

বুধবার দুপুরে জেলা ডিবি পুলিশের ওসি সফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

Advertisement

তিনি বলেন, সারাদেশে কনস্টেবল পদে নিয়োগ কার্যক্রম চলছে। একটি প্রতারকচক্র চাকরি পাইয়ে দেওয়ার নামে মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নিচ্ছে। শুধু তাই নয়, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা পরিচয়ে পুলিশ সুপারকে ফোন দিয়ে তদবিরও করছে। গত সোমবার এমন একটি চক্রের তিনজনকে আটকের পর ডিআইজি পরিচয় দেওয়া আরো এক প্রতারককে মঙ্গলবার রাতে আটক করা হয়েছে।

পুলিশের নাম ব্যবহার করে যে কেউ অপরাধ করলে তাকে আইনের আওতায় নেয়া হবে বলেও জানিয়েছেন এ কর্মকর্তা।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!