ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

প্রেম নিয়ে ‘সূত্রহীন’ হত্যাকাণ্ড, রহস্য উদঘাটন করলো র‌্যাব

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬:২২, ১৬ ফেব্রুয়ারি ২০২২
প্রেম নিয়ে ‘সূত্রহীন’ হত্যাকাণ্ড, রহস্য উদঘাটন করলো র‌্যাব
সংগৃহীত ছবি

ঢাকার ধামরাইয়ে প্রেমঘটিত বিষয় নিয়ে শাহাদাতের সূত্রহীন চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‍্যাব)। তাকে হত্যা করে আত্মহত্যার নাটক সাজানো হয়েছিল।

এ ঘটনায় হত্যাকাণ্ডে জড়িত মূল পরিকল্পনাকারী জাহিদ’সহ ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। 

বুধবার সকালে কারওয়ান বাজারে মিডিয়া সেন্টারে আয়োজিত ব্রিফিংয়ে র‍্যাব জানায়, ২০২১ সালের ১২ আগস্ট ধামরাইয়ের আমরাইল গ্রাম থেকে শাহাদাতের অর্ধগলিত ঝুলন্ত মরদেহ উদ্ধার হয়। সে ঘটনায় ধামরাই থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়। পরে ময়নাতদন্ত শেষে তার মা বাদী হয়ে অজ্ঞাতনামা আসামি করে হত্যা মামলা দায়ের করেন।

আরো পড়ুন> ভিন্ন কায়দায় আপ্যায়ন, অচেতন হতেই নতুন জামাইয়ের গোপনাঙ্গ কাটল ভোলা

Advertisement

পুলিশ প্রথমে শাহাদাতের বন্ধু জাহিদকে গ্রেফতার করে। তবে ১৬৪ ধারায় জবানবন্দি না দেওয়ায় জাহিদকে জেল হাজতে প্রেরণ করা হয়। পরে র‍্যাবের ছায়া তদন্ত শেষে হত্যায় জড়িত জাহিদ নামে অন্য আরেকজনকে আটক করে। গ্রেফতার হয় তার সহযোগী আবু তাহের ও সবুজ হোসেন। এই জাহিদ মূলত শাহাদাতের সঙ্গে বিয়ে ঠিক হওয়া মেয়ের প্রেমিক ছিল বলে জানিয়েছে র‍্যাব।

র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক খন্দকার আল মঈন প্রেস ব্রিফিংয়ে বলেন, সবুজ, তাহের, আরেক জাহিদ, বাদল এবং আরেক সবুজ- এই পাঁচজন মিলেই শাহাদাতকে নির্মমভাবে হত্যা করে। এখানে মূল কারণ হিসেবে আমরা পেয়েছি, যার সঙ্গে পারিবারিকভাবে শাহাদাতের বিয়ে ঠিক করা হয়েছিল, জাহিদের সঙ্গে সেই নারীর প্রেমঘটিত সম্পর্ক ছিল।

ডেইলি-বাংলাদেশ/এমএস
লিংক সফলভাবে কপি হয়েছে!