ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ আইন-আদালত ]

পাওনা টাকা চাওয়ায় তানিম হত্যা: ৪ গার্মেন্টস কর্মীর ফাঁসি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫:২২, ১৬ ফেব্রুয়ারি ২০২২
পাওনা টাকা চাওয়ায় তানিম হত্যা: ৪ গার্মেন্টস কর্মীর ফাঁসি
ফাইল ছবি

পাওনা টাকা চাইতে গিয়ে খুন হওয়া আশুলিয়ার গার্মেন্টস অপারেটর মো. তানিম হত্যা মামলায় চার গার্মেন্টস কর্মীকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। 

বুধবার ঢাকার দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ ইসমত আরা এ রায় ঘোষণা করেন। 

পাশাপাশি প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৬ মাস করে সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। এছাড়া চাঁদাবজির অর্থাৎ টাকা আদায়ের ঘটনায় অন্য একটি ধারায় আসামিদের ৫ বছরের কারাদণ্ড ও ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। 

Advertisement

রাষ্ট্রপক্ষের আইনজীবী শাকিলা জিয়াসমিন রায়ের বিষয়টি জানান।

সাজাপ্রাপ্তরা হলেন-গার্মেন্টস কর্মী সোহেল রানা, ফরহাদ হোসেন, মো. আশিকুর রহমান ও মো. নজরুল ইসলাম। এদের মধ্যে নজরুল ইসলাম পলাতক রয়েছে। 

আরো পড়ুন> আনুশকাকে ধর্ষণের পর হত্যা: দিহানের বিচার শুরু

জানা যায়, ২০১৭ সালের ২২ জুলাই সকাল ৯ টার দিকে নিখোঁজ হন তানিম। তিনদিন পরে তার লাশ আশুলিয়ার খাগান গ্রামের জঙ্গল থেকে উদ্ধার করে পুলিশ। বেওয়ারিশ হিসেবে পুলিশ লাশটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তে পাঠায়। তখন পুলিশ বাদী হয়ে একটি অপমৃত্যু মামলা করে। 

তানিমকে খুঁজে না পেয়ে তার স্ত্রী  নূরুন্নাহার ১০ আগস্ট কাফরুল থানায় একটি সাধারণ ডায়েরি করেন। তানিমের হদিস না পেয়ে সোহেলদের বিরুদ্ধে ঢাকার মুখ্য বিচারিক হাকিম আদালতে নিহতের মা সাইদা সুলতানা অপহরণ ও মুক্তিপণ আদায়ের অভিযোগ এনে একটি মামলা করেন। এ মামলা এজাহার হিসেবে গণ্য করার জন্য আশুলিয়া থানাকে নির্দেশ দেয় আদালত। তদন্তের সময় পুরো ঘটনা প্রকাশিত হয়। সাজাপ্রাপ্তরা তানিমের কণ্ঠ মোবাইল ফোনে ধারণ করে নিহতের মায়ের কাছে বিকাশের মাধ্যমে টাকা আদায় করে। পরে পুলিশ অভিযান চালিয়ে সোহেলকে গ্রেফতার করে।

সোহেল ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়ে হত্যার কারণ এবং অংশগ্রহণকারী সবার নাম বলে দেয়। এ মামলায় ২০১৮ সালের ৫ নভেম্বর  অভিযোগ গঠন করা হয়।

ডেইলি-বাংলাদেশ/এমএস
লিংক সফলভাবে কপি হয়েছে!