ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

ছোট ভাইকে ফাঁসির অভিনয় দেখাতে গিয়ে কিশোরী বোনের মৃত্যু

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ২১:৩১, ১১ ফেব্রুয়ারি ২০২২
ছোট ভাইকে ফাঁসির অভিনয় দেখাতে গিয়ে কিশোরী বোনের মৃত্যু
কক্সবাজার সদর মডেল থানা

কক্সবাজার শহরে ছোট ভাইকে ফাঁসির অভিনয় দেখাতে গিয়ে কিশোরী বোনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বেলা ১টার দিকে শহরতলীর দরিয়ানগর বড়ছরা এলাকা থেকে গলায় ফাঁস লাগানো অবস্থায় সালমা নামে ঐ কিশোরীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

নিহত সালমা ঐ এলাকার ইমাম হোসেনের মেয়ে। প্রত্যক্ষদর্শীরা জানান, কয়েকজনের সঙ্গে খেলছিল ঐ কিশোরী। এক পর্যায়ে কিভাবে গলায় ফাঁস লাগে তা অভিনয় করতে গিয়ে নিজের গলা আটকে যায়। তাৎক্ষণিক উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সালমার বাবা ইমাম হোসেন জানান, কৃষিকাজের জন্যে তিনি ও তার স্ত্রী বাড়ির বাইরে ছিলেন। বেলা দেড়টার দিকে স্থানীয়রা জানায়, তাদের মেয়ে সালমা গলায় ফাঁস লেগে মারা গেছে। বাড়ি গিয়ে তিনি বুঝতে পারেন ছোট ভাইকে ফাঁসির অভিনয় করে দেখাতে গিয়ে সালমা অজ্ঞান হয়ে যায়। পরে কক্সবাজার সদর হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তার মেয়েকে মৃত ঘোষণা করেন।

কক্সবাজার সদর মডেল থানার পরিদর্শক (অপারেশন) সেলিম উদ্দিন বলেন, খবর পেয়ে লাশটি উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্ত শেষে সঠিক কারণ জানা যাবে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!