ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

শাহজালালে সাড়ে ১০ কেজি সোনা জব্দ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:১৬, ২৪ ফেব্রুয়ারি ২০২২
শাহজালালে সাড়ে ১০ কেজি সোনা জব্দ
সোনার বার- ফাইল ফটো

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একটি উড়োজাহাজের ভেতর থেকে প্রায় ১০ কেজি ওজনের ৯০টি সোনার বার উদ্ধার করা হয়েছে। এর বাজার মূল্য প্রায় ৭ কোটি টাকা।

বৃহস্পতিবার  সকালে দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট থেকে ঐ সোনা জব্দ করে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের একটি দল।

আরো পড়ুন>>> জাকিয়া হত্যা: স্বামী নিশানসহ চারজনের মৃত্যুদণ্ড

Advertisement

শুল্ক গোয়েন্দার সহকারী রাজস্ব কর্মকর্তা সফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।

এদিকে শুল্ক গোয়েন্দা সূত্র জানা যায়, সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ বিমানের দুবাই ফেরত একটি ফ্লাইট থেকে কাস্টমস গোয়েন্দারা প্রায় ৭ কোটি টাকা মূল্যের ৯০টি সোনার বার উদ্ধার করে। এগুলোর ওজন সাড়ে ১০ কেজি।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
লিংক সফলভাবে কপি হয়েছে!