সোমবার (২১ ফেব্রুয়ারি) দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় গাওয়া শহরের কাছে অবস্থিত খনিটিতে এই বিস্ফোরণের ঘটনা ঘটে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
বিস্ফোরণে নারী, শিশুসহ বহু মানুষ আহত হয়েছেন বলে জানা গেছে।
.png)
স্থানীয় সরকারি কর্মকর্তা ও প্রত্যক্ষদর্শীরা বলেন, সোনাখনির কাছেই বিস্ফোরক সংরক্ষণ করে রাখা হয়েছিল। সেগুলো বিস্ফোরিত হলে হতাহতের এ ঘটনা ঘটে।
আরো পড়ুন>> ইংল্যান্ডে করোনার বিধিনিষেধ প্রত্যাহারের ঘোষণা
রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, সোনাখনিতে বিস্ফোরণের ঘটনায় আহত ব্যক্তিদের গাওয়া আঞ্চলিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনাস্থল পরিদর্শন শেষে আঞ্চলিক একজন কৌঁসুলি বলেন, সোনাখনিতে বিস্ফোরণের মর্মান্তিক এই ঘটনা নিয়ে একটি তদন্ত কার্যক্রম শুরু হয়েছে।
অননুমোদিত খনিতে খননকাজ চালানোয় আফ্রিকার কিছু দেশে মাঝেমধ্যেই খনি দুর্ঘটনার ঘটনা ঘটে। খনি সুরক্ষার মানদণ্ড বেশির ভাগ ক্ষেত্রেই মানা হয় না।