[ রাজধানী ]
ময়লার স্তূপে পলিথিনে মোড়ানো ছিল নবজাতকের মরদেহ
ফাইল ফটো
রাজধানীর শাহবাগ থানার আনন্দ বাজার এলাকার ময়লার স্তূপ থেকে অজ্ঞাত নবজাতকের মরদেহ উদ্ধার করেছে শাহবাগ থানা-পুলিশ।
বৃহস্পতিবার সকাল ১১টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
আরো পড়ুন>>> রাজধানীর যেসব এলাকা-মার্কেট বৃহস্পতিবার বন্ধ
.png)
বিষয়টি নিশ্চিত করে শাহবাগ থানার এসআই নাসির জানান, শিশুটির বয়স আনুমানিক একদিন। খবর পেয়ে ঐ নবজাতকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরো বলেন, কে বা কারা পলিথিনে করে ময়লার স্তূপের উপর অজ্ঞাত নবজাতককে ফেলে যায়। আমরা আশপাশের লোকজনের কাছে জিজ্ঞাসা করেছিলাম কাউকে ফেলে যেতে দেখেছে কি না কেউ কিছু বলতে পারেনি।
এদিকে মরদেহের ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলেও জানিয়েছেন এসআই নাসির।
ডেইলি-বাংলাদেশ/জেডআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!