[ দেশজুড়ে ]
বালুর মাঠ থেকে নবজাতকের লাশ উদ্ধার
ছবি: ডেইলি বাংলাদেশ
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে বালুর মাঠ থেকে এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার বিকেলে উপজেলার ঢাক-সিলেট মহাসড়কের বিদ্যুৎ কেন্দ্রের সামনের এলাকায় বালুর ওপর পড়ে থাকা অবস্থায় নবজাতকের লাশ উদ্ধার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে আশুগঞ্জ থানার এসআই মো. জসিম উদ্দিন জানান, নবজাতকের লাশ দেখে এক ব্যক্তি থানায় দায়িত্বরত কর্মকর্তাকে জানান। পরে পুলিশ গিয়ে নবজাতকের লাশ উদ্ধার করে। তবে নবজাতকের গায়ে আঘাতের কোনো চিহ্ন নেই। ময়না তদন্তের জন্য লাশ জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
.png)
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
ব্রাহ্মণবাড়িয়া
লিংক সফলভাবে কপি হয়েছে!