ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

রাজধানীতে মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১:২১, ৮ এপ্রিল ২০২২
রাজধানীতে মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট
ফাইল ফটো

রাজধানীর পুরান ঢাকার সদরঘাটের গ্রেট ওয়াল মার্কেটে আগুন লেগেছে। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সদরদফতরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া সেল) মো. শাহজাহান শিকদার এ তথ্য নিশ্চিত করে জানান, শুক্রবার রাত ৯টার দিকে আগুনের সূত্রপাত হয়। 

তিনি বলেন, সদরঘাটের গ্রেট ওয়াল মার্কেটে আগুন লেগেছে। রাত ৯টার দিকে আগুন লাগার খবর পাই। পাঁচ মিনিটের মধ্যেই ফায়ার সার্ভিসের কর্মীরা পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন।

Advertisement

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।
 

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!