ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

প্রেমের বিয়ের সাত মাসেই ফাঁস নিলেন গৃহবধূ, সন্দেহ পুলিশের

নিজস্ব প্রতিবেদক 
প্রকাশিত: ১৫:৫৬, ১০ এপ্রিল ২০২২
প্রেমের বিয়ের সাত মাসেই ফাঁস নিলেন গৃহবধূ, সন্দেহ পুলিশের
ফাইল ফটো

রাজধানীর উত্তর বাড্ডা এলাকায় উর্মি আক্তার (১৯) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

স্বামীর দাবি, অভিমান করে স্ত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তবে পুলিশ বলছে, ময়নাতদন্তের প্রতিবেদনই বলবে আত্মহত্যা না হত্যা।

রোববার সকালে ঐ এলাকার তেতুলতলার ১৩/৯ নম্বর বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠানো হয়েছে।

Advertisement

নিহত উর্মি আক্তারের স্বামী বেনজীর আহমেদ বলেন, আমি একটি রেস্তোরাঁয় চাকরি করি। আমার স্ত্রী গার্মেন্টসে চাকরি করে। গত সাত মাস হলো আমরা সম্পর্ক করে বিয়ে করেছি। গতকাল রাতে আমি হোটেল থেকে খাবার নিয়ে আসি, কিন্তু আমি রোজা ছিলাম না। দুপুরে খেতে গিয়ে দেখি তরকারি নষ্ট হয়ে গেছে। তরকারি গরম না দেওয়ায় আমি তার সঙ্গে রাগারাগি করে বাসা থেকে বেরিয়ে যাই। বাসা থেকে বের হওয়ার পর তাকে অনেকবার মোবাইলে কল দিয়েছি, কিন্তু সে ফোন রিসিভ করেনি। পরে রাতে বাসায় এসে দেখি দরজা লাগানো এবং দরজা খুলছে না। অনেক ডাকাডাকি করলাম কিন্তু দরজা খুলেনি। পরে দরজার নিচে দিয়ে তাকিয়ে দেখি সে গলায় ফাঁস নিয়ে ঝুলছে। এরপর বাড্ডা থানায় খবর দিলে পুলিশ এসে দরজা ভেঙে তার মরদেহ উদ্ধার করে। সকালে ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠায় পুলিশ।

বাড্ডা থানার ওসি আবুল কালাম আজাদ জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল মর্গে পাঠানো হয়েছে। নিহতের স্বামীর কাছ থেকে জানতে পারি সামান্য বিষয়ে মনোমালিন্যের পর অভিমানে তার স্ত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!