[ দেশজুড়ে ]
প্রেমে বাধা দেওয়ায় ফাঁসিতে ঝুলল স্কুলছাত্র
ফাইল ছবি
চট্টগ্রামের পটিয়ায় বাবা-মায়ের সঙ্গে অভিমান করে জয়ন্ত মল্লিক নামে এক কিশোর আত্মহত্যা করেছে। রোববার সকালে পৌর সদরের দুই নম্বর ওয়ার্ডের সুচক্রদন্ডী গ্রামে এ ঘটনা ঘটে।
আত্মহননকারী জয়ন্ত মল্লিক একই উপজেলার শোভনদন্ডী ইউনিয়নের মধ্যম কালিয়াইশ গ্রামের খোকন মল্লিকের ছেলে। সে পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ে নবম শ্রেণিতে পড়তো।
স্বজনরা জানান, এক মেয়ের সঙ্গে জয়ন্ত মল্লিকের প্রেমের সম্পর্ক ছিল। বিষয়টি জানতে পেরে বাবা-মা তাকে বকাঝকা করেন। এ নিয়ে অভিমান করে নিজ বাসায় ফ্যানের সঙ্গে ফাঁস দেয় জয়ন্ত। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
.png)
পটিয়া থানার ওসি রেজাউল করিম মজুমদার বলেন, লাশটি উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!