ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

শাহজালালে নারীর শরীরে বাঁধা সাড়ে ৬ কেজি স্বর্ণ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩:৪৪, ১৯ এপ্রিল ২০২২
শাহজালালে নারীর শরীরে বাঁধা সাড়ে ৬ কেজি স্বর্ণ উদ্ধার
ছবি: সংগৃহীত

ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৬ কেজি ৮০০ গ্রাম স্বর্ণসহ বাংলাদেশি বংশোদ্ভূত শাহনাজ চৌধুরী নামে এক মার্কিন নাগরিককে আটক করা হয়েছে।

মঙ্গলবার সকাল ৮টা ৪০ মিনিটের দিকে ঐ নারীকে আটক করা হয়। কাস্টমস হাউসের সহকারী রাজস্ব কর্মকর্তা সাজ্জাদুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আটক মার্কিন নাগরিক শাহনাজ চৌধুরী এমিরেটস এয়ারলাইনসের ইকে ৫৮২ ফ্লাইটে ঢাকা আসেন। ৭নং বোর্ডিং ব্রিজে তল্লাশির সময় তার শরীরে বাধা অবস্থায় কাপড়ের বেল্টের ভেতর থেকে ৬ কেজি ৮০০ গ্রাম ওজনের ৫৯ পিস গোল্ডবার উদ্ধার করা হয়।

Advertisement

তিনি জানান, আটক নারীকে জিজ্ঞাসাবাদে জানা গেছে এই স্বর্ণ তিনি যুক্তরাষ্ট্র থেকে এনেছেন। তবে ঢাকা আসার পথে তার দুবাইয়ে ট্রানজিট নেয়ায় বিষয়টি নিয়ে আরো তদন্তের প্রয়োজন।

তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন আছে বলেও জানান কাস্টমস কর্মকর্তারা।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
ট্যাগ: সোনা
লিংক সফলভাবে কপি হয়েছে!