ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

মুরসালিন হত্যা মামলায় আসামি ১৫০

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬:৩৯, ২২ এপ্রিল ২০২২
মুরসালিন হত্যা মামলায় আসামি ১৫০
মুরসালিন- ফাইল ফটো

রাজধানীর নিউমার্কেটে সংঘর্ষের ঘটনায় মুরসালিনের ভাই বাদি হয়ে হত্যা মামলা করেছেন। এতে অজ্ঞাত পরিচয় ১৫০ জনকে আসামি করা হয়েছে।

শুক্রবার দুপুরে নিউমার্কেট থানার ওসি শ ম কাইয়ুম ডেইলি বাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করেছেন।

Advertisement

তিনি বলেন, গতকাল বৃহস্পতিবার রাতে মুরসালিনের ভাই নূর মোহাম্মদ বাদি হয়ে হত্যা মামলা করেন। তবে মামলায় কারো নাম উল্লেখ করা হয়নি।

থানা সূত্রে জানা গেছে, এর আগে এ ঘটনায় কুরিয়ার কর্মী নাহিদের বাবা বাদি হয়ে মামলা করেন। তবে সেখানেও কাউকে আসামি করা হয়নি। উভয় মামলার তদন্তে যাদের সংশ্লিষ্টতা পাওয়া যায় তাদের নাম অন্তর্ভুক্ত করে আদালতে প্রতিবেদন দাখিল করা হবে।

গত সোমবার ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে নিউমার্কেট ব্যবসায়ীদের দফায় দফায় সংঘর্ষ হয়। এ সময় পুলিশ, সাংবাদিকসহ অর্ধশতাধিক ব্যক্তি আহত হলেও কুরিয়ার কর্মী নাহিদ ও মুরসালিন আহত হন। 

পরে তাদের হাসপাতালে নেয়া হলে দুজন চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ ঘটনায় পুলিশ বাদি হয়ে ৩টি মামলা করেছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!