ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আইন-আদালত ]

নিউমার্কেটে সংঘর্ষে কুরিয়ারকর্মী নাহিদের মৃত্যুর তদন্ত প্রতিবেদন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬:২৩, ২১ এপ্রিল ২০২২
নিউমার্কেটে সংঘর্ষে কুরিয়ারকর্মী নাহিদের মৃত্যুর তদন্ত প্রতিবেদন
ফাইল ছবি

রাজধানীর নিউমার্কেট এলাকায় ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ব্যবসায়ীদের সংঘর্ষের সময় নিহত কুরিয়ারকর্মী নাহিদ হাসানের মৃত্যুর ঘটনায় করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৭ জুন দিন ধার্য করেছেন আদালত। 

বৃহস্পতিবার ঢাকা মহানগর হাকিম শুভ্রা চক্রবতীর আদালত মামলার এজাহার গ্রহণ করে প্রতিবেদন দাখিলের জন্য এ দিন ধার্য করেন। 

এর আগে বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা ২০ মিনিটের দিকে নিহত নাহিদের বাবা মো. নাদিম হোসেন বাদী হয়ে নিউ মার্কেট থানায় একটি হত্যা মামলা করেন। মামলায় তিনি অজ্ঞাত আসামি উল্লেখ করেন। 

Advertisement

জানা যায়, তিন ছেলের মধ্যে বড় ছিলেন নিহত নাহিদ। অভাবের সংসারে ১০ বছর বয়সেই আয়ের পথ বেছে নিয়েছিলেন। তখন তিনি একটি কাপড়ের দোকানে কাজ করতেন। সর্বশেষ কাজ শুরু করেন একটি কুরিয়ার সার্ভিসে ডেলিভারি ম্যান হিসেবে। 

ঘটনার দিন গত ১৯ এপ্রিল কামরাঙ্গীরচরে বাসা থেকে বের হয়ে কর্মস্থলে যাচ্ছিলেন। এ সময় সংঘর্ষের মধ্যে পড়ে নিহত হন নাহিদ।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!