ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আইন-আদালত ]

নিউমার্কেটে সংঘর্ষে মুরসালিনের মৃত্যুর তদন্ত প্রতিবেদন ৮ জুন 

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫:৫২, ২২ এপ্রিল ২০২২
নিউমার্কেটে সংঘর্ষে মুরসালিনের মৃত্যুর তদন্ত প্রতিবেদন ৮ জুন 
ফাইল ফটো

রাজধানীর নিউমার্কেট এলাকায় শিক্ষার্থী-ব্যবসায়ীদের সংঘর্ষে দোকান কর্মচারী মুরসালিনের মৃত্যুর ঘটনায় দায়ের করা হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৮ জুন দিন ধার্য করেছেন আদালত। 

শুক্রবার ঢাকা মহানগর হাকিম আতিকুল ইসলামের আদালত মামলার এজাহার গ্রহণ করে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য এ দিন ধার্য করেন। 

Advertisement

এর আগে, মুরসালিনের মৃত্যুর ঘটনায় গতকাল বৃহস্পতিবার রাতে তার ভাই নুর মোহাম্মদ হত্যা মামলা করেন। মামলায় অজ্ঞাত ১০০-১৫০ জনকে আসামি করা হয়েছে। 

মুরসালিন কুমিল্লার তিতাস উপজেলার বাডাকান্দি গ্রামের মো. মানিক মিয়ার ছেলে। বর্তমানে কামরাঙ্গীরচর ঝাউলাহাটি চৌরাস্তা এলাকায় থাকতেন। দুই ভাই ও এক বোনের মধ্যে মুরসালিন দ্বিতীয়। এছাড়া মুরসালিন এক ছেলে ও এক মেয়ের জনক। তার স্ত্রীর নাম মিতু আক্তার।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!