ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

কবরস্থানের পাশে হুইলচেয়ারে পড়ে ছিল অজ্ঞাত ব্যক্তির মরদেহ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬:৫৮, ৯ মে ২০২২
কবরস্থানের পাশে হুইলচেয়ারে পড়ে ছিল অজ্ঞাত ব্যক্তির মরদেহ
ফাইল ছবি

রাজধানীর আজিমপুর কবরস্থানের পাশ থেকে হুইলচেয়ারে বসা অবস্থায় এক মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মারা যাওয়া ৬৫ বছর বয়সী ঐ ব্যক্তির নাম-পরিচয় পাওয়া যায়নি। তিনি একজন ভিক্ষুক ছিলেন বলে ধারণা করা হচ্ছে।

সোমবার দুপুর ১২টার দিকে অচেতন অবস্থায় ওই ব্যক্তিকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

লালবাগ থানার উপপরিদর্শক (এসআই) মো. লুৎফর রহমান বলেন, আমরা খবর পেয়ে আজিমপুর কবরস্থানের পাশ থেকে অচেতন অবস্থায় হুইলচেয়ারে বসা ঐ বৃদ্ধকে উদ্ধার করে ঢাকা মেডিক্যালে নিয়ে যাই। চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Advertisement

‘প্রাথমিকভাবে আশপাশের লোকমুখে জানতে পেরেছি ওই বৃদ্ধ একজন ভিক্ষুক ছিলেন। আমরা এখনও তার নাম-পরিচয় জানতে পারিনি। ক্রাইমসিনকে খবর দেয়া হয়েছে। ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে তার পরিচয় শনাক্ত করা যাবে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।’

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!