ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

[ রাজধানী ]

চাকরির সাক্ষাৎকারে এসে শ্লীলতাহানির শিকার নারী, আটক ১

নিজস্ব প্রতিবেদক  
প্রকাশিত: ১৫:১৬, ১২ জুলাই ২০২২
চাকরির সাক্ষাৎকারে এসে শ্লীলতাহানির শিকার নারী, আটক ১
ফাইল ফটো

চাকরিপ্রার্থী নারীকে শ্লীলতাহানির অভিযোগে একজনকে আটক করেছে র‌্যাব। মঙ্গলবার রাজধানীর খিলক্ষেত থেকে তাকে গ্রেফতার করা হয়।

র‌্যাব-১-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মোমেন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, সিকিউরিটি সার্ভিস প্রতিষ্ঠানে চাকরি দেওয়ার নামে প্রতারণার মাধ্যমে বিপুলসংখ্যক চাকরি প্রার্থীর অর্থ আত্মসাৎ এবং নারী চাকরিপ্রার্থীদের শ্লীলতাহানির অভিযোগে একজনকে রাজধানীর খিলক্ষেত থেকে আটক করা হয়েছে। প্রাথমিকভাবে তার পরিচয় সম্পর্কে কিছু জানা যায়নি।

আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরা হবে বলে জানান র‌্যাবের এ কর্মকর্তা।

ডেইলি-বাংলাদেশ/এমকেএ
লিংক সফলভাবে কপি হয়েছে!