ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

ডিমলায় ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে অধ‍্যক্ষের বিরুদ্ধে মামলা

নীলফামারী প্রতিনিধি
প্রকাশিত: ২১:২৫, ৩ মে ২০২২
ডিমলায় ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে অধ‍্যক্ষের বিরুদ্ধে মামলা
ডিমলা থানা-ফাইল ফটো

ছাত্রীকে অনৈতিক প্রস্তাব ও শ্লীলতাহানি করার অভিযোগ উঠেছে নীলফামারীর ডিমলা নাউতরা মডেল স্কুল অ্যান্ড কলেজের (প্রাইভেট প্রতিষ্ঠান) অধ্যক্ষ মাহামুদুল হাসান নয়নের বিরুদ্ধে। এ ঘটনায় সোমবার (২ মে) বিকেলে ডিমলা থানায় মামলা দিয়েছে ছাত্রীর বাবা।

জানা যায়, সরকারিভাবে গত ২২ এপ্রিল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের নির্দেশ থাকলেও নাউতরা মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ২৮ এপ্রিল পর্যন্ত বিভিন্ন অজুহাতে তার প্রতিষ্ঠান চালু রাখেন।

গত ২৮ এপ্রিল ক্লাস পরীক্ষায় ৫ম শ্রেণির ঐ ছাত্রীর পরীক্ষার রুমে গিয়ে অধ্যক্ষ মাহামুদুল হাসান নয়ন এক ছাত্রীর হিজাব ঠিক করার নামে শরীরের বিভিন্ন স্থানে হাত দেয়। এতে ছাত্রীটি কান্নায় ভেঙে পড়লে পরীক্ষা শেষে অফিসে নিয়ে এসে বিভিন্নভাবে কাউকে না বলার জন্য হুমকি দেন।

ছাত্রীর বাবা গাইবান্ধার গোবিন্দগঞ্জে চাকরি করেন। গত শনিবার তিনি বাড়ি আসলে ছাত্রীর মা বিষয়টি তাকে জানায়। ছাত্রীর বাবা ঘটনাটি ইউপি চেয়ারম্যানকে অবগত করেন।

ছাত্রীর চাচা মামুন-অর-রশিদ পাটোয়ারী  জানান, রাতে বিষয়টি নিয়ে আপস মীমাংসার জন্য ইউপি চেয়ারম্যান তার কার্যালয়ে নিয়ে যান কিন্তু গভীর  রাত পর্যন্ত ঘটনাটি সমাধানের চেষ্টা করলে ও তা করতে পারেননি। উল্টো ঘটনাটি ধাপাচাপা দিতে উল্টো ছাত্রীর অভিভাবকদের বিরুদ্ধে এলাকায় মানববন্ধন করে। ইউপি চেয়ারম্যান ঘটনাটি ভিন্নভাবে উপস্থাপনের মাধ্যমে ছাত্রীটির পরিবারকে সমাজে হেয় প্রতিপন্ন করার পায়তারা করছে।

নাউতরা ইউপি চেয়ারম্যান ও অধ্যক্ষ নয়নের ছোটভাই আসিক ইমতিয়াজ মোর্শেদ মনি বলেন, রাজনৈতিক কারণে আমার ভাইকে হেয় করা হচ্ছে। আমার ভাইয়ের বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে তারা থানায় মামলা করতে পারে।

এদিকে ছাত্রীর বাবা সোমবার বিকেলে এ ঘটনায় ডিমলা থানায় মামলা করেন। তিনি বলেন, আমি এ ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে ঐ শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষের বিচার চাই।

ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) লাইছুর রহমান বলেন,  আজ লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনাটি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ডেইলি-বাংলাদেশ/জেএইচ
ট্যাগ: নীলফামারী
লিংক সফলভাবে কপি হয়েছে!