ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নীলফামারীরে শিশু ধর্ষণ মামলায় কিশোর গ্রেফতার

ডোমার (নীলফামারী) প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৪৯, ২০ এপ্রিল ২০২২
নীলফামারীরে শিশু ধর্ষণ মামলায় কিশোর গ্রেফতার
গ্রেফতারকৃত রাশেদ

নীলফামারীর ডোমারে ৬ বছর বয়সী শিশুকে ধর্ষণের মামলায় মো. রাশেদ নামে এক কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত রাশেদ ঐ উপজেলার দক্ষিণ গোমনাতি পূর্ব চেয়ারম্যান পাড়ার মো. মোস্তফার ছেলে।

বুধবার ভোরে মৌজা গোমনাতি এলাকায় রাশেদের বোনের বাড়ি থেকে তাকে গ্রেফতার করে  দুপুরে আদালতে পাঠিয়েছে পুলিশ।

মামলা সূত্রে জানা যায়, গত ১৮ এপ্রিল সোমবার নিজ বাড়িতে খেলছিল ভুক্তভোগী শিশুটি। প্রতিবেশী রাশেদ শিশুটিকে একা পেয়ে ঘরে নিয়ে ধর্ষণ করে পালিয়ে যায়। মঙ্গলবার রাত সাড়ে ১২টার সময় শিশুটির বাবা থানায় মামলা করেন। অভিযান চালিয়ে বুধবার ভোরে তাকে গ্রেফতার করা হয়।

Advertisement

ডোমার থানার ওসি সাইফুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, রাশেদকে আদালতে পাঠানো হয়েছে। আদালতের সিদ্ধান্ত মোতাবেক পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!