ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

শিশু ধর্ষণের অভিযোগে মুরাদ গ্রেফতার

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ২২:০৬, ৭ জানুয়ারি ২০২২
শিশু ধর্ষণের অভিযোগে মুরাদ গ্রেফতার
ফাইল ছবি

চট্টগ্রামের মিরসরাইয়ে ১৩ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে মোহাম্মদ মুরাদ নামে একজনকে গ্রেফতার করেছে র‍্যাব। শুক্রবার বিকেলে এ তথ্য নিশ্চিত করেন র‍্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) নুরুল আবছার।

এর আগে, বৃহস্পতিবার রাতে উপজেলার আজমনগর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মুরাদ একই উপজেলার জোরারগঞ্জ থানার দক্ষিণ আজমনগর এলাকার জিয়াউর  রহমানের ছেলে।

সিনিয়র সহকারী পরিচালক নুরুল আবছার জানান, রোববার বিকেলে আজমনগর এলাকায় ভুক্তভোগী এতিম শিশুটিকে বাড়িতে একা পেয়ে রশি দিয়ে বেঁধে ধর্ষণ করেন মুরাদ। উক্ত ঘটনায় শিশুটির খালা জোরারগঞ্জ থানায় মামলা করেন। এর পরিপ্রেক্ষিতে অভিযান চালিয়ে মুরাদকে গ্রেফতার করা হয়।

Advertisement

র‍্যাবের এ কর্মকর্তা আরো জানান, বাবা-মা মারা যাওয়ার পর থেকে খালার সঙ্গে থাকে শিশুটি। খালা এক আত্মীয়ের বাড়িতে গেলে শিশুটিকে ঘরে একা পেয়ে ধর্ষণ করেন বলে জিজ্ঞাসাবাদে জানান মুরাদ। পরবর্তী আইনি ব্যবস্থা নিতে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

এর আগে, নগরীর খুলশীতে হাত-পা বেঁধে ১০ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে মো. মোতালেব নামে একজনকে গ্রেফতার করে র‍্যাব। মঙ্গলবার রাতে কোতোয়ালি থানার রেলস্টেশন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

র‍্যাব জানায়, রোববার রাতে খুলশী থানার জালালাবাদ এলাকায় শিশুটিকে বাড়িতে একা পেয়ে হাত-পা বেঁধে ধর্ষণ করেন মোতালেব। ওই ঘটনায় মঙ্গলবার শিশুটির মা খুলশী থানায় মামলা করেন। গ্রেফতারের পর ধর্ষণের কথা স্বীকার করেন মোতালেব। পরবর্তী আইনি ব্যবস্থা নিতে তাকে খুলশী থানায় হস্তান্তর করা হয়।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!