রোববার দুপুরে দেবহাটা উপজেলার পারুলিয়া ইউনিয়নের গরুরহাট এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় নির্যাতনের শিকার শিশুর ভাই বাদী হয়ে দেবহাটা থানায় একটি মামলা দায়ের করেছেন।
গ্রেফতার আব্দুল করিম উপজেলার মাঝ পারুলিয়া গ্রামের মৃত পানাউল্লো মোড়লের ছেলে।
.png)
পুলিশ জানায়, ওই বৃদ্ধ শিশুটিকে ফুসলিয়ে একটি নির্মাণাধীন ঘরে নিয়ে ধর্ষণ করে। পরে শিশুটি রক্তাক্ত হয়ে পড়লে তার চিৎকারে স্থানীয়রা ছুটে এসে বৃদ্ধকে আটক করে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে বৃদ্ধ আব্দুল করিমকে গ্রেফতার করে।
এদিকে স্বজনরা শিশুটিকে আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে মেডিকেল রিপোর্টের জন্য চিকিৎসক সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।
তবে এ ঘটনায় অভিযুক্ত আব্দুল করিমের ছেলে শরিফুল ইসলাম জানান, তার পরিবারের কেউ বাড়িতে ছিলেন না। হাসপাতাল থেকে বাড়িতে ফিরে শোনেন, পুলিশ তার পিতাকে ধরে নিয়ে গেছে।
দেবহাটা থানার ওসি বিপ্লব কুমার সাহা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় শিশুর ভাই বাদী হয়ে মামলা দায়ের করেছেন।