ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কোচিংয়ে ‘শ্লীলতাহানি’, শিক্ষক গ্রেফতার

রাজশাহী প্রতিনিধি
প্রকাশিত: ১৯:১২, ২৬ ডিসেম্বর ২০২১
কোচিংয়ে ‘শ্লীলতাহানি’, শিক্ষক গ্রেফতার
রাজপাড়া থানা

রাজশাহীতে কোচিংয়ে দুই ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে আহাদুজ্জামান নাজিম নামে এক কলেজ শিক্ষককে গ্রেফতার করে আদালতে পাঠিয়েছে পুলিশ।

মঙ্গলবার নগরীর মহিষবাথান এলাকার নাজিম প্রাইভেট সেন্টার নামে একটি কোচিং সেন্টারে শ্লীলতাহানির ঘটনা ঘটে।

গ্রেফতারকৃত আহাদুজ্জামান নাজিম রাজশাহী নগরীর ভাটাপাড়া এলাকার বাসিন্দা। তিনি গোদাগাড়ী উপজেলার রাজাবাড়িহাট ডিগ্রি কলেজের শিক্ষক। শনিবার রাতে এক অভিভাবকের মামলায় তাকে গ্রেফতার করা হয়।

Advertisement

রাজপাড়া থানার ওসি মাজহারুল ইসলাম জানান, মঙ্গলবার বিকেলে কোচিংয়ে ওই ছাত্রীদের শ্লীলতাহানি করেন শিক্ষক নাজিম। পরে তাদের মোটরসাইকেলে অন্য জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টাও করেন। তবে ছাত্রীরা তার সঙ্গে না গিয়ে বাড়ি চলে যায়। ওই ঘটনার পর দুই ছাত্রী কোচিংয়ে যাওয়া বন্ধ করে দেয়।

তিনি আরো জানান, শনিবার তাদের এক সহপাঠী একজনের বাড়িতে গিয়ে অভিভাবকদের ঘটনাটি জানায়। পরে দুই ছাত্রীর অভিভাবকসহ অন্যরা শনিবার সন্ধ্যায় কোচিং সেন্টারটি ঘেরাও করে পুলিশকে খবর দেন। পুলিশ গিয়ে পরে নাজিমকে থানায় নিয়ে যায়। ওই ঘটনায় রাতেই এক ছাত্রীর অভিভাবক শিক্ষক নাজিমের বিরুদ্ধে মামলা করেন। রোববার তাকে আদালতে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!