ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

৬ হাজার ৭৪১ কোটির বাজেট ঘোষণা ডিএসসিসির

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩:১৩, ৪ আগস্ট ২০২২
৬ হাজার ৭৪১ কোটির বাজেট ঘোষণা ডিএসসিসির
বাজেট ঘোষণা করেন ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস- ছবি: সংগৃহীত

২০২২-২৩ অর্থবছরে ৬ হাজার ৭৪১ কোটি ২৮ লাখ টাকার বাজেট ষোষণা করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)।

বৃহস্পতিবার সংবাদ সম্মেলনের মাধ্যমে এ বাজেট ঘোষণা করেন ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

এর আগে, গত ২৬ জুলাই নগর ভবনের মেয়র হানিফ অডিটোরিয়ামে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের দ্বিতীয় পরিষদের পঞ্চদশ কর্পোরেশন সভায় সর্বসম্মতভাবে এ বাজেট অনুমোদন দেওয়া হয়। পাশাপাশি ২০২১-২২ অর্থবছরের সংশোধিত বাজেটও অনুমোদন দেওয়া হয়।

Advertisement

২০২২-২৩ অর্থবছরের বাজেটে আয় অংশের প্রারম্ভিক স্থিতি ধরা হয়েছে ৫৯৩ দশমিক ৬৯ কোটি টাকা, রাজস্ব আয় ১২০৮ দশমিক ৭০ কোটি, অন্যান্য আয় ৫৭ দশমিক ৮০ কোটি, সরকারি থোক ও বিশেষ বরাদ্দ ৬৫ কোটি এবং মোট সরকারি ও বৈদেশিক উৎস থেকে আয় ধরা হয়েছে ৪৮১৬ দশমিক ০৯ কোটি টাকা।

ডিএসসিসি সূত্রে জানা গেছে, গত কর্পোরেশন সভায় ২০২১-২২ অর্থবছরের সংশোধিত বাজেট ১ হাজার ৯২৩ কোটি টাকা অনুমোদন দেওয়া হয়েছে। অথচ ২০২১-২২ অর্থবছরে বাজেট ঘোষণা করা হয়েছিল ৬ হাজার ৭৩১ কোটি ৫২ লাখ টাকা।

এছাড়াও ২০২০-২১ অর্থবছরে ৬ হাজার ১১৯ কোটি ৫৬ লাখ টাকা বাজেট ঘোষণা করা হয়েছিল। এরই ধারাবাহিকতায় ২০২২-২৩ অর্থবছরে ৬ হাজার ৭৪১ কোটি ২৮ লাখ টাকার বাজেট ঘোষণা করল সংস্থাটি।

মেয়র পদে দায়িত্ব নেয়ার পর গত দুই অর্থবছরের বাজেট ঘোষণা করেছেন মেয়র তাপস। দায়িত্বগ্রহণের পর এটি তার তৃতীয় বাজেট ঘোষণা।

 

ডেইলি-বাংলাদেশ/এমএস/এমআরকে
ট্যাগ: ডিএসসিসি
লিংক সফলভাবে কপি হয়েছে!