[ রাজধানী ]
বাইক নিয়ে পড়ে গেলেন শিক্ষার্থী, মুহূর্তেই পিষে মারলো লরি
ফাইল ফটো
রাজধানীর বিজয় সরণিতে তেলের লরি চাপায় মোটরসাইকেল আরোহী এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহত মাসুদ রানা প্রাইম ইউনিভার্সিটির এলএলবির ছাত্র ছিলেন। তার গ্রামের বাড়ি মানিকগঞ্জের শিবালয় উপজেলায়।
রোববার দুপুর ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। মাসুদ রানার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
কাফরুল থানার পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সিঙ্গেল লেনের রাস্তা দিয়ে যাওয়ার সময় মোটরসাইকেলটি নিয়ে লরির সামনে কাত হয়ে পড়ে যান মাসুদ রানা।
.png)
এতে ওই লরির চাকার নিচেই পিষ্ট হন মাসুদ রানা। ঘটনার পর পরই চালকসহ লরিটি জব্দ করে পুলিশ। মরদেহ ময়নতদন্তের জন্য পাঠানো হয় শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে।
ডেইলি-বাংলাদেশ/আরআই
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
রাজধানী সড়ক দুর্ঘটনা
লিংক সফলভাবে কপি হয়েছে!