[ রাজধানী ]
২৪ ঘণ্টায় আরো ৯৬ ডেঙ্গু রোগী হাসপাতালে
ফাইল ছবি
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরো ৯৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে মোট ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ৮৫৫ জনে।
সোমবার স্বাস্থ্য অধিদফতর থেকে দেওয়া বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় (রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত) আরও ৯৬ রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে ৩৯৭ জন ডেঙ্গু রোগী হাসপাতালে চিকিৎসাধীন। তাদের মধ্যে ৭০ জন ঢাকার বাইরে চিকিৎসাধীন। এ পর্যন্ত মোট ৩ হাজার ৪৪২ জন রোগী হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন এবং চলতি বছরে ডেঙ্গুতে ১৬ মারা গেছেন।
গত কয়েক বছরের তুলনায় এ বছর সিটি কর্পোরেশনকে ডেঙ্গু ভাইরাসের বড় ধরনের প্রাদুর্ভাবের বিষয়ে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা। তারা পরামর্শ দেন, এডিস মশা নিয়ন্ত্রণে করপোরেশনকে অবিলম্বে ব্যাপক ব্যবস্থা নিতে হবে।
.png)
ডেইলি-বাংলাদেশ/এমএস
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
ডেঙ্গুরোগী
লিংক সফলভাবে কপি হয়েছে!