ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ স্বাস্থ্যকথা ]

আরো ৯০ ডেঙ্গু রোগী হাসপাতালে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯:৪০, ১১ আগস্ট ২০২২
আরো ৯০ ডেঙ্গু রোগী হাসপাতালে
ফাইল ফটো

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৯০ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। এ নিয়ে বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ৩৬৪ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন।

বৃস্পতিবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সী অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় রাজধানী ঢাকায় ৭৩ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। আর ঢাকার বাইরের হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তির সংখ্যা ১৭  জন। ঢাকার ৪৭টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ২৯০ জন এবং অন্যান্য বিভাগে ৭৪ জন রোগী ভর্তি রয়েছেন।

Advertisement

উল্লেখ্য, এ পর্যন্ত সারাদেশে মোট ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন ৩ হাজার ৪৯৮ জন। ঢাকায় সর্বমোট ভর্তি ২ হাজার ৯৩২ জন এবং ঢাকার বাইরে ৫৬৬ জন। মোট ছাড়প্রাপ্ত রোগী ৩ হাজার ১১৮ জন। ঢাকায় মোট ছাড়প্রাপ্ত রোগী ২ হাজার ৬৩৬ জন এবং ঢাকার বাইরে ছাড়প্রাপ্ত রোগী  ৪৮২ জন। চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন ১৬ জন।

ডেইলি-বাংলাদেশ/এমআরকে
ট্যাগ: ডেঙ্গু
লিংক সফলভাবে কপি হয়েছে!