ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

গুলশানে বিসিবি কর্মকর্তার বাসা থেকে গৃহকর্মীর মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৩:১০, ২০ আগস্ট ২০২২
গুলশানে বিসিবি কর্মকর্তার বাসা থেকে গৃহকর্মীর মরদেহ উদ্ধার
প্রতীকী ছবি

রাজধানীর গুলশানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এক কর্মকর্তার ফ্ল্যাট থেকে গৃহকর্মীর মরদেহ উদ্ধার করা হয়েছে। গৃহকর্মীর নাম নুন নাহার।

শনিবার রাতে গুলশান থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ওয়ালিয়ার এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আজ গুলশান-২ এর ৮১ নম্বর রোডের ৮ নম্বর বাড়ির একটি ফ্ল্যাট থেকে ঐ গৃহকর্মীর মরদেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) মর্গে পাঠানো হয়েছে। আমরা জানতে পেরেছি ফ্ল্যাটটি বিসিবির এক কর্মকর্তার। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। 

Advertisement

এ বিষয়ে বিস্তারিত তদন্ত চলছে বলেও তিনি জানান।

গৃহকর্মী নুন নাহারের বাড়ি ময়মনসিংহের নান্দাইল উপজেলায়। বাবার নাম মোতালেব হোসেন। তিনি বিবাহিতা ছিলেন।

এ বিষয়ে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হোসেন বলেন, খবর পেয়ে দুপুর ১২টার দিকে ইউনাইটেড হাসপাতাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢামেকে পাঠানো হয়। তিনি বলেন, এটি স্বাভাবিক মৃত্যু মনে হলেও এ বিষয়ে তদন্ত চলছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
ট্যাগ: মরদেহ
লিংক সফলভাবে কপি হয়েছে!