ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

বনানীতে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮:৫৯, ৪ সেপ্টেম্বর ২০২২
বনানীতে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার
উদ্ধার করা মাদক। ছবি: সংগৃহীত

রাজধানীর বনানীর বিলাসবহুল ফ্ল্যাটে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর (ডিএনসি)।

ডিএনসি’র ঢাকা মেট্রোর (উত্তর) সহকারী পরিচালক মো. মেহেদি হাসান রোববার গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, রোববার বনানীর ১১ নম্বর রোডের একটি বিলাসবহুল ফ্ল্যাট থেকে বিপুল পরিমাণ ফরেন লিকার, এমডিএমএ ও সিন্থেথিক গাঁজা উদ্ধার করা হয়েছে। 

Advertisement

এ সময় সেলিম সাত্তার নামে একজনকে আটক করা হয়েছে। তিনি কানাডা ও বাংলাদেশ দুই দেশের নাগরিক বলে জানা গেছে। সেলিম সাত্তার জিএমজি গ্রুপভুক্ত সামাহ রেজর ব্লেডস ইন্ড্রাস্ট্রিয়াল লিমিটেডের ডিরেক্টর।

সহকারী পরিচালক বলেন, উদ্ধার করা মাদকের মধ্যে ফরেন লিকার, এমডিএমএ, কোকেন, এলএসডি, ক্যানাবিস চকলেট, কুশ ও সিন্থেটিক গাঁজা রয়েছে।

অভিযান এখানো চলছে। পরে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে বলেও জানিয়েছেন মো. মেহেদি হাসান।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
লিংক সফলভাবে কপি হয়েছে!