রোববার ডিএনসিসির ১০টি আঞ্চলিক কার্যালয়ের আওতাধীন এলাকায় সপ্তাহব্যাপী শুরু হওয়া ডেঙ্গু নিয়ন্ত্রণে জনসচেতনতামূলক অভিযানে তিনি একথা বলেন।
এ সময় কঠোর হুঁশিয়ারি দিয়ে মেয়র আতিক বলেন, এডিসের লার্ভা পাওয়া গেলে আইন অনুযায়ী নিয়মিত মামলা হবে। কঠোর থেকে কঠোরতর ব্যবস্থা নেয়া হবে। আপনার বাড়ি বা স্থাপনার ভেতরে, বাইরে ও আশপাশে কোথাও পানি জমে থাকলে এখনি ফেলে দিন। ডেঙ্গু থেকে আপনি সুরক্ষিত থাকুন, আপনার পরিবার ও প্রতিবেশীকেও সুরক্ষিত রাখুন। বাড়িতে লার্ভার চাষ করে শাস্তি না পেয়ে বরং লার্ভার উৎস ধ্বংস করে পুরস্কৃত হোন।
.png)
এছাড়া নিজেদের বাসাবাড়িতে ফুলের টব, অব্যবহৃত টায়ার, ডাবের খোসা, চিপসের খোলা প্যাকেট, বিভিন্ন ধরনের খোলা পাত্র, ছাদ কিংবা অন্য কোথাও যেন পানি জমে না থাকে সেদিকে সতর্ক দৃষ্টি রাখতে আহ্বান জানান আতিকুল ইসলাম।
ডেঙ্গুর প্রকোপ বাড়ায় পূর্ব ঘোষণা অনুযায়ী এডিস মশা নিয়ন্ত্রণে রোববার থেকে সপ্তাহব্যাপী ডিএনসিসির ১০টি আঞ্চলিক কার্যালয়ের আওতাধীন এলাকায় এ অভিযান শুরু হয়েছে। এদিন ডিএনসিসির উপ-প্রধান স্বাস্থ্য কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল ডা. মো. গোলাম মোস্তফা সারওয়ারসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।