ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

ওড়নায় ঝুলছিল গৃহবধূর দেহ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০:৫৯, ২৫ সেপ্টেম্বর ২০২২
ওড়নায় ঝুলছিল গৃহবধূর দেহ
ছবি: সংগৃহীত

ঢাকার কেরানীগঞ্জের পারগেন্ডারিয়া এলাকায় সেলিনা আক্তার (১৯) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ লাশটি উদ্ধার করে মিটফোর্ড হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।

রোববার গলায় ওড়না পেঁচানো ঐ গৃহবধূর লাশ উদ্ধার করে পুলিশ। 

নিহতের পরিবারের অভিযোগ, গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধে তার স্বামী তাকে হত্যা করেছে। আমরা এ হত্যার বিচার চাই। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য অভিযুক্ত স্বামী শুভকে আটক করেছে পুলিশ। 

Advertisement

এলাকাবাসী জানিয়েছেন, বিয়ের পর থেকেই যৌতুকের টাকার দাবিতে প্রায়ই স্ত্রীকে মারধর করত শুভ। একটি ওয়ার্কশপের কর্মচারী শুভ স্ত্রী ও সন্তান নিয়ে এলাকার একটি ভাড়া বাসায় বসবাস করত।

নিহত সেলিনার বাবা সিরাজুল ব্যাপারী জানিয়েছেন, তিন বছর আগে তার মেয়ের বিয়ে হয়েছে। তারপর থেকেই যৌতুকের দাবিতে অত্যাচার করত শ্বশুরবাড়ির লোকজন। অত্যাচার সইতে না পেরে বেশ কয়েকবার সেলিনা রাগ করে বাবার বাড়িতে চলে যায়। পরে বুঝিয়ে শুনিয়ে তাকে শ্বশুরবাড়ি ফেরত পাঠানো হয়। গতরাতেও সেলিনা মারধরের কথা বাবাকে জানিয়েছিল।

এ বিষয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি মোহাম্মদ  শাহজামান জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত শুভকে আটক করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
ট্যাগ: আত্মহত্যা
লিংক সফলভাবে কপি হয়েছে!