ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

যাত্রাবাড়ীতে বাসচাপায় ঠিকাদার নিহত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০:৫৮, ২৯ সেপ্টেম্বর ২০২২
যাত্রাবাড়ীতে বাসচাপায় ঠিকাদার নিহত
ফাইল ফটো

রাজধানীর যাত্রাবাড়ীর মাতুয়াইল হাশেম রোড এলাকায় তিশা এক্সক্লুসিভ বাসের চাপায় মো. ফারুক (৩৬) নামে এক ঠিকাদার নিহত হয়েছেন।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে তাকে আহতা অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে যাত্রাবাড়ী থানার এসআই আসাদুজ্জামান বলেন, আমরা খবর পেয়ে তাকে আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Advertisement

নিহত ফারুকের বন্ধু রুবেল বলেন, ফারুক ঠিকাদারি ব্যবসা করত। সকালে বাসা থেকে বের হয়ে হাশেম রোডের মাথায় রাস্তা পারাপারের জন্য দাঁড়ালে ঢাকাগামী তিশা এক্সক্লুসিভ (চাঁদপুর-জ-১১-০০২৯) বাসের চাপায় ঘটনাস্থলেই মারা যান। 

পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে যায়। পুলিশ বাসটি জব্দ করলেও চালক পালিয়ে গেছে।

রুবেল আরো জানায়, ফারুক যাত্রাবাড়ীর রায়েরবাগ এলাকায় পরিবার নিয়ে থাকতেন। তিনি লক্ষ্মীপুর জেলার রামগাতি থানার পূর্বচর সিতা গ্রামের মোহাম্মদ উল্লার ছেলে।

মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় মামলা দায়ের প্রস্তুতি চলছে বলে জানিয়ছে পুলিশ।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!