ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

রাজধানীতে কানের দুল ছিনতাইয়ের পর ছিনতাইকারীকে গণধোলাই

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯:০৮, ২৯ সেপ্টেম্বর ২০২২
রাজধানীতে কানের দুল ছিনতাইয়ের পর ছিনতাইকারীকে গণধোলাই
ফাইল ফটো

রাজধানীর প্রেসক্লাবের সামনের সড়কে একটি রিকশার নারী যাত্রীর কানের দুল ছিনিয়ে নিয়ে পালিয়ে যাওয়ার সময় সোহেল (১৮) নামে এক ছিনতাইকারী গণধোলাই দেওয়া হয়েছে। পরে রিকশার যাত্রীরা ছিনতাইকারীকে ধরে কানের দুল উদ্ধার করেন।  

এ ঘটনায় আহত রিকশার যাত্রী ফেরদৌস আরা (৩০) বর্তমানে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে শাহবাগ থানার প্রেসক্লাবের সামনের সড়কে এ ছিনতাইয়ের ঘটনা ঘটে। 

শাহবাগ থানার এসআই মাইনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, ফেরদৌস আরাসহ আরো দুজন একটি রিকশায় করে পল্টন থেকে মোহাম্মদপুরে যাচ্ছিলেন। পথে জাতীয় প্রেসক্লাব সংলগ্ন রাস্তায় সোহেল নামে ঐ ছিনতাইকারী ফেরদৌস আরার এক কানের দুল ছিনিয়ে নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় রিকশার যাত্রীরা ধাওয়া দিয়ে ঐ ছিনতাইকারীকে ধরে ফেলে। পরে আশেপাশের লোকজনে ছিনতাইকারীকে মারধর করে।

Advertisement

তিনি আরো জানান, আহত ছিনতাইকারী সোহেলকে প্রাথমিক চিকিৎসা দিয়ে থানায় আনা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!