ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

অনলাইনে হোল্ডিং ট্যাক্স পরিশোধ করলেই ১০ শতাংশ ছাড়

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০:১৪, ৩০ সেপ্টেম্বর ২০২২
অনলাইনে হোল্ডিং ট্যাক্স পরিশোধ করলেই ১০ শতাংশ ছাড়
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের লোগো- ফাইল ফটো

নগরবাসী ঘরে বসেই অনলাইনে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসির) হোল্ডিং ট্যাক্স, নতুন লাইসেন্স এবং লাইসেন্স নবায়ন ফি পরিশোধ করতে পারছেন। ডিজিটাল পদ্ধতির সঙ্গে ডিএনসিসির এলাকাধীন করদাতা, ব্যবসায়ীদের সুবিধার্থে বকেয়াসহ চলতি ২০২২-২০২৩ অর্থবছরের চার কিস্তি হোল্ডিং ট্যাক্স একত্রে অনলাইনে পরিশোধ করলে ছাড় দেবে ডিএনসিসি।

শুক্রবার রাতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের জনসংযোগ কর্মকর্তা মকবুল হোসাইন বিষয়টি জানিয়েছেন।

তিনি বলেন, ২০২২-২০২৩ অর্থ বছরের চার কিস্তির উপর ১০ শতাংশ রেয়াতের সময়সীমা এবং সারচার্জ ব্যতীত ট্রেড লাইসেন্স নবায়নের সময়সীমা আগামী ৩০ নভেম্বর বর্ধিত করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন।

Advertisement

মকবুল হোসাইন বলেন, করদাতাদের বর্ধিত সময়ের মধ্যে বকেয়াসহ চলতি ২০২২-২০২৩ অর্থবছরের ৪ কিস্তি হোল্ডিং ট্যাক্স একত্রে পরিশোধ করে অর্থাৎ ২০২২-২০২৩ অর্থ বছরের ৪ কিস্তির উপর ১০ শতাংশ রেয়াতের সুযোগ গ্রহণ এবং ব্যবসায়ীদের সারচার্জ ব্যতীত ট্রেড লাইসেন্স নবায়নের সুযোগ গ্রহণের জন্য অনুরোধ করা জানানো হয়েছে।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের পক্ষ থেকে জানানো হয়, ট্রেড লাইসেন্স, লাইসেন্স নবায়ন ও গৃহকর পরিশোধে নগরবাসী হয়রানি নিরসনে এবং নগরবাসীর মূল্যবান সময় বাঁচাতেও সহায়তা করবে। এই উদ্যোগটি ডিএনসিসির সকল কার্যক্রমকে ডিজিটালাইজ করণ এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের রাজস্ব স্বয়ংক্রিয় পদ্ধতি শক্তিশালীকরণ সংক্রান্ত কার্যক্রমের একটি অংশ।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!