ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

অনলাইনে কর পরিশোধে ১০ শতাংশ রেয়াত ডিএনসিসির

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২২:১৯, ৩০ সেপ্টেম্বর ২০২২
অনলাইনে কর পরিশোধে ১০ শতাংশ রেয়াত ডিএনসিসির
ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)- ফাইল ফটো

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) এলাকাধীন করদাতা/ ব্যবসায়ীরা অনলাইনে কর পরিশোধ করলে ১০ শতাংশ রেয়াত পাবেন। 

শুক্রবার ডিএনসিসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ডিজিটাল পদ্ধতির সঙ্গে ডিএনসিসির এলাকাধীন সম্মানিত করদাতা/ব্যবসায়ীদের পরিচিত করার সুবিধার্থে বকেয়াসহ চলতি ২০২২-২০২৩ অর্থ বছরের ৪ (চার) কিস্তি হোল্ডিং ট্যাক্স একত্রে অনলাইনে পরিশোধ করার জন্য ২০২২-২০২৩ অর্থ বছরের ৪ (চার) কিস্তির ওপর ১০ শতাংশ রেয়াতের সময়সীমা এবং সারচার্জ ব্যতীত ট্রেড লাইসেন্স নবায়নের সময়সীমা আগামী ৩০ নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে।

Advertisement

করদাতাদের বর্ধিত সময়ের মধ্যে বকেয়াসহ চলতি ২০২২-২০২৩ অর্থ বছরের ৪ (চার) কিস্তি হোল্ডিং ট্যাক্স একত্রে পরিশোধ করে অর্থাৎ ২০২২-২০২৩ অর্থ বছরের ৪ (চার) কিস্তির ওপর ১০ শতাংশ রেয়াতের সুযোগ গ্রহণ এবং ব্যবসায়ীদের সারচার্জ ব্যতীত ট্রেড লাইসেন্স নবায়নের সুযোগ গ্রহণের জন্য অনুরোধ করা হয়েছে।

নগরবাসী ঘরে বসেই অনলাইনে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসির) হোল্ডিং ট্যাক্স, নতুন লাইসেন্স এবং লাইসেন্স নবায়ন ফি পরিশোধ করতে পারছেন।

এ উদ্যোগ ট্রেড লাইসেন্স, লাইসেন্স নবায়ন ও গৃহকর পরিশোধে নগরবাসীর হয়রানি নিরসন এবং নগরবাসীর মূল্যবান সময় বাঁচাতেও সহায়তা করবে। এই উদ্যোগটি ডিএনসিসির সব কার্যক্রমকে ডিজিটালাইজড করণ এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের রাজস্ব স্বয়ংক্রিয় পদ্ধতি শক্তিশালীকরণ সংক্রান্ত কার্যক্রমের একটি অংশ।

ডেইলি-বাংলাদেশ/আরএস/এমআরকে
ট্যাগ: ডিএনসিসি
লিংক সফলভাবে কপি হয়েছে!