ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ রাজধানী ]

জেনে নিন রাজধানীতে আজকের লোডশেডিং শিডিউল

নিউজ ডেস্ক
প্রকাশিত: ১১:৩০, ৫ অক্টোবর ২০২২
জেনে নিন রাজধানীতে আজকের লোডশেডিং শিডিউল
ফাইল ফটো

জ্বালানি সংকটের কারণে বিদ্যুৎ উৎপাদনের ঘাটতি কমাতে দেশে লোডশেডিং চালু রয়েছে। গত ১৯ জুলাই থেকে এ লোডশেডিং ব্যবস্থা চালু হয়।

এরপর থেকে কোন এলাকায় কখন লোডশেডিং তার সময়সূচি প্রকাশ করে আসছে দেশের বিদ্যুৎ বিতরণ কোম্পানিগুলো।

বুধবারের লোডশেডিংয়ের তালিকা প্রকাশ করেছে ঢাকা ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি (ডেসকো)। তবে ঢাকা বিদ্যুৎ বিতরণ কোম্পানির (ডিপিডিসি) এদিন কোনো লোডশেডিং তালিকা প্রকাশ করেনি।

বুধবার সকালে ডিপিডিসির ওয়েবসাইটে দেখা যায়, এই মুহূর্তে ডিপিডিসি এলাকাতে কোনো লোডশেডিং নেই।

তবে লোড কম বরাদ্দের প্রাপ্তিতে লোডশেডিং আরোপিত হতে পারে বিধায় হালনাগাদ তথ্য জানার জন্য সময়ে সময়ে ডিপিডিসি’র ওয়েবসাইট ভিজিট করার জন্য অনুরোধ করা হয়েছে।

ডেসকোর বুধবারের লোডশেডিং শিডিউল দেখতে <<<এখানে>>> ক্লিক করুন।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: লোডশেডিং
লিংক সফলভাবে কপি হয়েছে!