ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

রাজধানীতে কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬:৫০, ৪ ডিসেম্বর ২০২২
রাজধানীতে কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট
ফাইল ফটো

রাজধানীর মিরপুরে একটি কারখানায় আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের চার ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

রোববার দুপুরে মিরপুর-১ এর গোল চত্বরের পাশে কলওয়ালাপাড়ায় এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রকিবুল ইসলাম বলেন, মিরপুর-১ এর গোল চত্বরের পাশে কলওয়ালাপাড়ার একটি বোতামের কারখানায় আগুন লেগেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ করছে। আরো কয়েকটি ইউনিট প্রস্তুত রাখা হয়েছে।

Advertisement

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানা যায়নি বলেও জানান ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!