ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

রাজধানীতে ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯:০২, ১৪ ডিসেম্বর ২০২২
রাজধানীতে ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
ফাইল ফটো

রাজধানীর মাতুয়াইলে নির্মানাধীন ভবন থেকে নিচে পড়ে আজিম (৩৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

বুধবার বিকেল ৪টার দিকে মাতুয়াইল হাজী বাদশা মিয়া রোডে এ ঘটনা ঘটে। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সন্ধ্যা ৬টার দিকে তার মৃত্যু হয়।

আজিমের বাড়ি চাঁপাইনবাবগঞ্জে। তার বাবার নাম নজরুল ইসলাম। নির্মাণাধীন ঐ ভবনেই থাকতেন আজিম।  

Advertisement

মৃত আজিমের সহকর্মী লুলিন মুরমু ও মো. টিক্কু জানান, তারা মাতুয়াইলের বাদশা মিয়া রোডে নির্মানাধীন একটি ১০ তলা ভবনে রাজমিস্ত্রির কাজ করেন। বুধবার ভবনের পঞ্চম তলার বাইরের পাশে মাচানে দাঁড়িয়ে ৪-৫ জন প্লাস্টারের কাজ করছিলেন। তাদের সবার শরীরের সাথে সেফ্টি বেল্ট লাগানো ছিল। তবে সেখান থেকে আজিম পা পিছলে পড়ে গেলে তার কোমরের বেল্টও ছিঁড়ে যায়।

এতে ভবনের একেবারে নিচে পড়ে যান তিনি। সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল নিয়ে ভর্তি করা হয় এবং চিকিৎসাধীন সেখানে তার মৃত্যু হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. বাচ্চু মিয়া বলেন, ঘটনাটি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।
 
 
 
 

ডেইলি-বাংলাদেশ/জেডআর
লিংক সফলভাবে কপি হয়েছে!