ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

[ রাজধানী ]

আবাসিক হোটেলের বিছানায় পড়ে ছিল যুবকের মরদেহ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪:৫৭, ১৫ জানুয়ারি ২০২৩
আবাসিক হোটেলের বিছানায় পড়ে ছিল যুবকের মরদেহ
প্রতীকী ছবি

রাজধানীর গাবতলী এলাকার একটি আবাসিক হোটেল থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৪ জানুয়ারি) দিবাগত রাত আড়াইটার দিকে ঐ মরদেহ উদ্ধার করা হয়।

ঐ যুবকের নাম ইব্রাহিম (৩৯)। তার বাড়ি রংপুরের পীরগঞ্জ উপজেলায় চরক মৌজা গ্রামে। তিনি মৃত হেলাল উদ্দিনের ছেলে।

মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।

দারুস সালাম থানার উপপরিদর্শক (এসআই) আসরাফুদ্দৌল্লাহ সরদার জানান, শনিবার রাতে গাবতলীতে মোহাম্মদীয়া আবাসিক হোটেলের পঞ্চম তলার ৫২২ নম্বর কক্ষের দরজা ভেঙে বিছানার ওপর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

তিনি আরো জানান, অবিবাহিত ইব্রাহিমের স্বজনদের সঙ্গেও কোনো যোগাযোগ ছিল না। তিনি অনেকটা একাকী জীবনযাপন করতেন। পেশায়ও তেমন কিছুই করতেন না। 

এসআই আসরাফুদ্দৌল্লাহ সরদার আরো জানান, গত শুক্রবার (১৩ জানুয়ারি) হোটেলের ওই কক্ষটি ভাড়া নিয়েছিলেন ইব্রাহিম। শনিবার রাতে হোটেল কর্মচারীরা ভাড়ার জন্য তাকে অনেক ডাকাডাকি করে সাড়াশব্দ না পেয়ে থানায় খবর দেন। অসুস্থতার কারণে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

ডেইলি-বাংলাদেশ/আরআই
ট্যাগ: রাজধানী লাশ
লিংক সফলভাবে কপি হয়েছে!