ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ রাজধানী ]

সিএনজি-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত এক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:০৪, ১৭ জানুয়ারি ২০২৩
সিএনজি-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত এক
ফাইল ফটো

রাজধানীর বনশ্রীতে ফরাজী হাসপাতালের সামনে সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আশিকুর রহমান আশেক নামের একজন নিহত হয়েছেন।

মঙ্গলবার সকালে এ দুর্ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে চিকিৎসক সোয়া ১১টার দিকে মৃত ঘোষণা করেন।

নিহতের মামাতো ভাই নয়ন বলেন, আমাদের বাসা বনশ্রীতে। সকালে ফরাজী হাসপাতালের সামনে দিয়ে যাওয়ার সময় সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষে আমার ভাই গুরুতর আহত হয়। জানতে পেরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিলে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

নয়ন বলেন, আমার ভাই রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়া শেষ করেছে। ঘটনার পর সিএনজিচালক পালিয়ে গেছে।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআরকে
লিংক সফলভাবে কপি হয়েছে!