ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

শেরপুরে ট্রাক-সিএনজি সংঘর্ষে বাবা-ছেলেসহ নিহত ৩

শেরপুর প্রতিনিধি
প্রকাশিত: ২০:৫৭, ১৩ জানুয়ারি ২০২৩
শেরপুরে ট্রাক-সিএনজি সংঘর্ষে বাবা-ছেলেসহ নিহত ৩
দুর্ঘটনাকবলিত অটোরিকশা

শেরপুর সদর উপজেলার তাতালপুরের বলস্বর ব্রিজের সামনে ট্রাক-সিএনজি সংঘর্ষে বাবা-ছেলেসহ তিনজন নিহত হয়েছেন।  এ ঘটনায় আরো তিনজন আহত হয়েছেন।

শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সদরের তাতালপুর এলাকায় এ ঘটনা ঘটে। ট্রাকটি হেফাজতে নিয়েছে পুলিশ। তবে ড্রাইভার পলাতক রয়েছেন।

নিহতরা হলেন, রফিক মিয়া (৪৫) ও তার ছেলে রাব্বী (১৪)। আরেকজনের নাম পরিচয় এখনও জানা যায়নি।

শেরপুর সদর হাসপাতালের চিকিৎসক শাহনেওয়াজ নোমান জানান, দুর্ঘটনায় তিনজনকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসে স্থানীয়রা। আরো তিনজন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।   

সদর থানার এসআই কামরুজ্জামান জানান, চালের ট্র‍াকের সঙ্গে সিএনজির সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটেছে। এ ঘটনায় ট্রাকটি হেফাজতে নিয়েছে পুলিশ। তবে ট্রাকচালক পালিয়ে গেছেন। 

শেরপুর সদর থানার ওসি মো. বছির আহমেদ বাদল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!