[ দেশজুড়ে ]
ঠাকুরগাঁওয়ে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
প্রতীকী ছবি
ঠাকুরগাঁওয়ে বাসের ধাক্কায় মাহবুবুর রহমান নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় তাসলিফুর রহমান নামে আরো একজন আহত হয়েছেন।
বুধবার রাতে ঠাকুরগাঁওয়ের ছোট খোঁচাবাড়ীর তেঁতুলতলা এলাকায় ঠাকুরগাঁও-দিনাজপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত মাহবুবুর দিনাজপুরের বোচাগঞ্জ থানার বাতাসন গ্রামের আব্দুর রহিম উদ্দিনের ছেলে। এছাড়া আহত তাসলিফুর রহমান একই থানার রামপুর গ্রামের শফির উদ্দিনের ছেলে।
জানা যায়, মাহবুবুর রহমান ও তাসলিফুর রহমান মোটরসাইকেলে বোচাগঞ্জ থেকে ঠাকুরগাঁও আসছিলেন। পথে একটি বাস মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মাহবুবুর রহমান নিহত হন। এ সময় আহত তাসলিফুর রহমানকে উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়।
এ বিষয়ে বোদা হাইওয়ে থানার ওসি মো. শরিফুল ইসলাম জানান, মাহাবুবুর রহমান ও তাসলিফুর রহমান মোটরসাইকেলে করে ঠাকুরগাঁওয়ে যাচ্ছিলেন। পথে একটি বাস মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মাহাবুবুর রহমান নিহত হন।
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
ঠাকুরগাঁও
লিংক সফলভাবে কপি হয়েছে!