ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

মানিকগঞ্জে মোটরসাইকেলে প্রাইভেটকারের ধাক্কা, ২ বন্ধু নিহত

মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ০১:০৪, ১২ জানুয়ারি ২০২৩
মানিকগঞ্জে মোটরসাইকেলে প্রাইভেটকারের ধাক্কা, ২ বন্ধু নিহত
ছবি: ডেইলি বাংলাদেশ

মানিকগঞ্জে ঢাকা-আরিচা মহাসড়কে প্রাইভেটকারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন।

বুধবার বিকেলে ঢাকা-আরিচা মহাসড়কের ফলসাটিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- ঘিওর উপজেলা পাটাইকোনা গ্রামের আব্দুল আওয়ালের ছেলে মো. বাদশা মিয়া এবং সিংগাইরের বাস্তা গ্রামের মোনছের আলীর ছেলে মোখসেদ আলী।

বরংগাইল হাইওয়ে পুলিশের ওসি মো. জাকির হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বুধবার বিকেল ঢাকা-আরিচা মহাসড়কের ফলসাটিয়া বাসস্ট্যান্ড এলাকায় পাটুরিয়া ফেরিঘাটগামী একটি প্রাইভেটকার একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী বাদশা মিয়া নিহত হন। পরে হাসপাতালে নেয়ার পর মোটরসাইকেল চালক মোখছেদ আলীর মৃত্যু হয়। ময়নাতদন্তের জন্য লাশ মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
ট্যাগ: মানিকগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!