ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

রাজধানীতে বিদেশি পিস্তলসহ গ্রেফতার ১

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪:৩৮, ২৪ জানুয়ারি ২০২৩
রাজধানীতে বিদেশি পিস্তলসহ গ্রেফতার ১
ছবি: সংগৃহীত

রাজধানীর যাত্রাবাড়ীর কুতুবখালী এলাকা থেকে বিদেশি পিস্তলসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা-পুলিশ।

সোমবার রাত পৌনে ১২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুতুবখালী এলাকা থেকে নজরুল ইসলাম (৫০) নামের ঐ ব্যক্তিকে গ্রেফতার করা হয়।

জানা গেছে, তার গ্রামের বাড়ি ঝালকাঠি জেলার সদর উপজেলার দেওড়ি গ্রাম। নজরুল ইসলামের বাবার নাম দুলু মিয়া। তিনি কদমতলীতে ভাড়া থাকেন।

Advertisement

যাত্রাবাড়ী থানার এসআই চঞ্চল কুমার বিশ্বাস বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তাকে তল্লাশি করা হয়। এসময় তার কোমর থেকে বিদেশি পিস্তলটি পাওয়া যায়। পরে তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসি। এ ঘটনায় অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।  

ডেইলি-বাংলাদেশ/জেডআর
লিংক সফলভাবে কপি হয়েছে!