[ রাজধানী ]
বনানীতে অজ্ঞাত গাড়ি প্রাণ কাড়ল এক ব্যক্তির
ফাইল ফটো
রাজধানীর বনানীর কাকলি ব্রিজের নিচে অজ্ঞাত গাড়ির ধাক্কায় বিএম কৃষ্ণ নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শুক্রবার ভোররাতে এ ঘটনা ঘটে।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের পরিদর্শক বাচ্চু মিয়া এ তথ্য নিশ্চিত করে জানান, নিহতের নাম বিএম কৃষ্ণ। তিনি রাজধানীর উত্তরা ১১ নম্বর সেক্টরের ১৫ নম্বর রোডের ১৫ নম্বর বাসায় ভাড়া থাকতেন।
তিনি বলেন, ভোররাতে গুরুতর আহত অবস্থায় এক ব্যক্তিকে ঢাকা মেডিকেলে নেয়া হয়। পরে পরীক্ষা-নিরীক্ষা শেষে রাত ৪টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার কাছে থাকা কাগজপত্র দেখে তার পরিচয় জানা যায়।
.png)
তিনি আরো জানান, নিহতের পরিবারের সঙ্গে যোগাযোগ হয়েছে। তারা ঢাকা মেডিকেলে আসছেন। আর মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/জেডআর
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
রাজধানী সড়ক দুর্ঘটনা
লিংক সফলভাবে কপি হয়েছে!