ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

ব্রাজিলে বাস উল্টে নিহত ৭, আহত ২২

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৭:৪১, ১ ফেব্রুয়ারি ২০২৩
ব্রাজিলে বাস উল্টে নিহত ৭, আহত ২২
ছবি: সংগৃহীত

ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় পারানা রাজ্যে পর্যটকবাহী একটি বাস উল্টে সাতজন নিহত হয়েছেন। এঘটনায় আহত হয়েছেন আরো ২২ জন।

মঙ্গলবার বাসটি ইগুয়াজু জলপ্রপাত অভিমুখে যাচ্ছিল বলে পুলিশের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম সিনহুয়া।

পারানার ফেডারেল হাইওয়ে পুলিশ জানায়, ৫৪ জন বহনকারী বাসটি সান্তা ক্যাটারিনা রাজ্যের রাজধানী ফ্লোরিয়ানোপলিস থেকে আজেন্টিনা এবং প্যারাগুয়ে সীমান্তবর্তী ব্রাজিলের একেবারে দক্ষিণের শহর ফোজ দো ইগুয়াকুর উদ্দেশে যাত্রা করছিল।

Advertisement

পুলিশের প্রতিবেদনে বলা হয়, ভায়াকাও ক্যাটারিনেন্স কোম্পানি চালিত বাসটি মধ্য পারানা শহরের ফার্নান্দেস পিনহেইরোতে বিআর-২৭৭ মহাসড়ক থেকে ছিটকে একটি পাহাড়ের নিচে খাদে পড়ে যায়।

স্থানীয় দমকল বিভাগ সাংবাদিকদের জানায়, নিহতদের মধ্যে আর্জেন্টাইন এক মা ও তার তিন বছরের এক মেয়েও রয়েছে।

স্থানীয় কর্তৃপক্ষ দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করেছে। এ ঘটনায় প্রাণে বেঁচে যাওয়া আলেকজান্দ্রো ডি অলিভিরা গামারো বলেন, দুর্ঘটনার পর তিনি চালকের সঙ্গে কথা বলেছেন এবং সে ঘুমিয়ে পড়ার কথা স্বীকার করেছে।

ডেইলি-বাংলাদেশ/এমআরকে
লিংক সফলভাবে কপি হয়েছে!