ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

ভারতে বহুতল ভবনে অগ্নিকাণ্ড, নিহত ১৪

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৮:৩৯, ১ ফেব্রুয়ারি ২০২৩
ভারতে বহুতল ভবনে অগ্নিকাণ্ড, নিহত ১৪
সংগৃহীত ছবি

ভারতে ঝাড়খণ্ডের একটি বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ১৪ জন নিহত হয়েছে। মঙ্গলবার ধানবাদ শহরে এ ঘটনা ঘটে। খবর এনডিটিভির। 

ধানবাদের উপ-কমিশনার সন্দ্বীপ কুমার জানান, সন্ধ্যায় ব্যস্ত এলাকার জোরাফটকের ১৩তলা আর্শিবাদ টাওয়ারে আগুন লাগে। ১০ জনকে উদ্ধার করা হয়েছে। তারা গুরুতরভাবে দগ্ধ। আহতদের মেডিকেলে পাঠানো হয়েছে। 

ইতিমধ্যে উদ্ধারকাজ শেষ হয়েছে। তবে হতাহতের সঠিক হিসাব এখনো জানা যায়নি। পুলিশ এবং দমকল বিভাগ যৌথভাবে কাজটি করবে।

অগ্নিকাণ্ডের বিষয়ে এই পুলিশ কর্মকর্তা দাবি করে বলেন, আমাদের প্রথম লক্ষ্য ছিল ভেতরে আটকে পড়াদের যেভাবেই হোক দ্রুত বের করে আনা। আমরা কাজটি শেষ পর্যন্ত করতে পেরেছি। তবে আমরা ফাইনাল চেক দিচ্ছি।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমএস
লিংক সফলভাবে কপি হয়েছে!