শুক্রবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে।
মৃতের সহকর্মী বিল্লাল মিয়া বলেন, আমরা সবাই ডেকোরেশনের কাজ করি। সন্ধ্যায় চান বাবুলের বাড়ির পাঁচতলায় লাইটিংয়ের কাজ করার সময় অসাবধানতাবশত পাঁচতলা ভবন থেকে পড়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
.png)
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, লাইটিংয়ের কাজ করার সময় ভবন থেকে পড়ে গুরুতর আহত এক শ্রমিককে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়েছিল। রাত ৯টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি বংশাল থানায় জানানো হয়েছে।