[ রাজধানী ]
টিকিট কালোবাজারি চক্রের হোতাসহ আটক ৪
ফাইল ফটো
রাজধানীর বিমানবন্দর ও কমলাপুর রেলস্টেশন এলাকায় অভিযান চালিয়ে ট্রেনের টিকিট কালোবাজারি চক্রের হোতাসহ ৪ সক্রিয় সদস্যকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটায়িয়ন (র্যাব)।
র্যাত-৩ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ এ তথ্য নিশ্চিত করে বলেন, বুধবার তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ট্রেনের অনেকগুলো টিকেট উদ্ধার করা হয়। তবে প্রাথমিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।
তিনিআরে জানান, বৃহস্পতিবার দুপুরে রাজধানীর টিকাটুলি র্যাত-৩ এর প্রধান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এবিষয়ে বিস্তারিত জানানো হবে।
ডেইলি-বাংলাদেশ/জেডআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!